Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরানি ড্রোন হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১ এপ্রিল,২০২৬, ১২:১১ পিএম
ইরানি ড্রোন হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শিল্প অঞ্চলে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখছেন বিদেশি শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার আল-রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।

উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

জনসাধারণকে সরকারের অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট বা সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)