Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

র‍্যাবের অভিযানে বহু মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৩:২৯ পিএম
র‍্যাবের অভিযানে বহু মামলার আসামি গ্রেফতার

যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাবের দাবি, গ্রেফতারকৃত রিপন অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১টি মামলার আসামি এবং এর মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

​শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে যশোর র‍্যাব ক্যাম্পের (সিপিসি-৩) একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রিপন হোসেন (৩২) সাতক্ষীরার দেবহাটা থানার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে।

​র‍্যাব জানায়, রিপন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ অন্তত ১১টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অবস্থান নিয়ে তাকে আটক করেছে। র‍্যাবে-৬ প্রেস  বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

​র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রিপন হোসেন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে থাকা ১১টি মামলার মধ্যে ৩টিতে ইতিমধ্যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)