Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পিছু হটলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ মার্চ,২০২৬, ১০:৫৬ পিএম
পিছু হটলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত দুই দিনে ইরানের সঙ্গে তার প্রশাসন ‘মধ্যপ্রাচ্যে তাদের শত্রুতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

নিজের 'ট্রুথ সোশ্যাল' পেজে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার ধরন ও সুরের ওপর ভিত্তি করে—যা পুরো সপ্তাহজুড়ে চলবে—আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল।’

এদিকে ইরানের ফারস নিউজ এজেন্সি এক অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ট্রাম্পের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ হয়নি, এমনকি ‘কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়।’

সূত্রটি দাবি করেছে যে, ইরান বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার পাল্টা হুমকি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করলেও সূত্রটি এ ধরনের কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে।

ইরানের বক্তব্য

বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগের বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত সংক্রান্ত ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, ‘ইরানের কঠোর সতর্কবার্তার’ পর ট্রাম্প আক্রমণ থেকে বিরত রয়েছেন।

ইরানের বিদ্যুৎকেন্দ্রে সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার এবং দুই দেশের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হওয়ার বিষয়ে ট্রাম্পের বার্তাটি এসেছে কয়েকদিনের তীব্র উত্তজনা শেষে।

ঘোষণাটি ঠিক এমন সময়ে এলো যখন ইরানের ওপর ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ পর্যায়ে ছিল। 

ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত না করে, তবে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে—যা সংঘাতকে এক ভয়াবহ রূপ দিতে পারত।

ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, তেমনটি হলে তারা ইসরাইলসহ পুরো অঞ্চলের জ্বালানি ও তেল স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে। 

এমনকি তারা বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী এই নৌপথটি (হরমুজ প্রণালি) সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিল।

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা তেলের দাম কমল ১৩%

ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি পাঁচদিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এতে কমতে শুরু করেছে তেলের দাম।

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার জন্য ট্রাম্প নির্দেশ দেওয়ার পর তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।

জিএমটি ১১:০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে সেশন লো ৮৫.২৮ ডলারে অবস্থান করছে।

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

সূত্র: আল জাজিরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)