নিজস্ব প্রতিবেদক
যশোর: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা সদস্য সচিব আব্দুল মালেক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।
মূল আলোচনা সভা শুরুর আগে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।