Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত: কলম্বিয়ায় ৩৪ সেনা নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ,২০২৬, ০৯:১৪ এ এম
সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত: কলম্বিয়ায় ৩৪ সেনা নিহত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনাটি ঘটেছে পুয়ের্তো লিগুইজামো এলাকায়, যা আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশে অবস্থিত এবং যার সীমান্ত রয়েছে পেরু ও ইকুয়েডরর সঙ্গে।

পুতুমায়োর গভর্নর জন গ্যাবরিয়েল মলিনা স্থানীয় সংবাদমাধ্যম কারাকল নোটিসিয়াসকে জানান, নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কলম্বিয়ার বিমানবাহিনী জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল লকহিড মার্টিন সি-১৩০ হারকিউলিস মডেলের, যা সেনাসদস্যদের পুতুমায়োর অন্য একটি শহরে নিয়ে যাচ্ছিল।

প্রতিরক্ষামন্ত্রী জানান, উড্ডয়নের মাত্র দেড় কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। এরপর এতে আগুন ধরে যায় এবং বহনকৃত গোলাবারুদ বিস্ফোরিত হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ে। তবে এটি কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলা নয় বলেও নিশ্চিত করা হয়েছে।

বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফারনেন্দো সিলভা বলেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য ৭৪টি শয্যাসংবলিত দুটি বিশেষ বিমান পাঠানো হয়েছে এবং তাদের রাজধানী বোগোতাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কলম্বিয়া ১৯৬০-এর দশকের শেষদিকে প্রথম সি-১৩০ হারকিউলিস বিমান সংগ্রহ করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে নতুন মডেল এনে পুরোনোগুলো আধুনিকায়ন করে। এর আগে গত মাসে বলিভিয়ার এল আল্টো শহরে একই ধরনের একটি বিমান দুর্ঘটনায় ২০ জনের বেশি নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছিলেন।

সর্বশেষ এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধ্রুব/এস আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)