Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরান লড়াই করবে পূর্ণ বিজয় না আসা পর্যন্ত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ,২০২৬, ০৯:০২ পিএম
ইরান লড়াই করবে পূর্ণ বিজয় না আসা পর্যন্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনার খবর নাকচ করে দিয়েছে ইরান। একই সঙ্গে ‘পূর্ণ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ সামরিক কমান্ড।

গতকাল সোমবার দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী ও অবিচল। পূর্ণ বিজয় না আসা পর্যন্ত এই পথ চলা অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। যদিও ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করে আসছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

জেনারেল আলিয়াবাদি ‘পূর্ণ বিজয়’ বলতে ঠিক কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় কোনো ধরনের ছাড় দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেই দেশটির সামরিক বাহিনী এমন শক্ত অবস্থান নিয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, ইরানের ওপর পুনরায় হামলা চালানো হবে না, এমন নিশ্চয়তা পেলেই কেবল চলমান যুদ্ধ বন্ধ হতে পারে। সূত্র: এপি

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)