Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১২

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ০৬:০৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ০৭:৩৬ পিএম
বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১২

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নৌবাহিনীর একটি বাস এবং বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বেলাইব্রিজ এলাকায় দ্রুতগতিতে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে, মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্থানীয় রাজ্জাক কমিশনারের পরিবারের ৬ জন সদস্য রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের নাম-ঠিকানা এখনও বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রামপাল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রামপাল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তারা কাজ শুরু করেছে এবং বাসের গতি ও চালকের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই পরিবারের ৬ জনসহ মোট ১২ জনের মৃত্যুতে পুরো রামপাল এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ সড়কের দাবিতে এবং এই এলাকায় দ্রুত গতিরোধক স্থাপনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)