Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ভ্রাম্যমান আদালত ও র‍্যাবের যৌথ অভিযান

কেশবপুরে ভেজাল দুধের কারখানা জব্দ: পাঁচজনকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৯ মার্চ,২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : সোমবার, ৯ মার্চ,২০২৬, ০৫:৪০ পিএম
কেশবপুরে ভেজাল দুধের কারখানা জব্দ: পাঁচজনকে জেল জরিমানা

ভ্রাম্যমান আদালত ও র‍্যাবের যৌথ অভিযানে সোমবার কেশবপুরে ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে পাঁচজনকে জেল জরিমানা দেয়া হয়। ছবি: ধ্রুব নিউজ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা বেড়েছে। এ সুযোগে যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া এলাকায় ভেজাল দুধ তৈরির একটি কারখানা গড়ে উঠেছে। এমনি একটি ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাজিয়া গ্রামে র‍্যাব-৬ ও সিপিসি-৩ যশোরের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। এ সময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়,তারা গোপন সংবাদের ভিত্তিতে পাজিয়া গ্রামের একটি স্থানে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করার তথ্য জানতে পারে। রমজানকে পুঁজি করে দুধের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অসাধু চক্রটি বিভিন্ন রাসায়নিক উপাদান ও ক্ষতিকর পদার্থ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করছিল।

অভিযান চলাকালে কারখানার ভেতরে ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রামপ্রসাদ ঘোষ (২৯), বুদ্ধদেব ঘোষ (২৮), অরূপ ঘোষ (২৭), স্বপন ঘোষ (৬৮) এবং পার্থ ঘোষ (১৯)। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা যায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)