Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাস চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১০:৪৭ এ এম
বাস চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

ছবি: প্রতীকী

রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মো: হারেজ মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মোল্লা সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হারেজ মোল্লা বাউলিয়া বাজার থেকে স্যালাইন কিনে বাড়ি ফিরছিলেন। বাজার সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা ‘নড়াইল এক্সপ্রেস’পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোতয়ালী থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)