Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টি এস আইয়ুবের নেতৃত্বে বাঘারপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
টি এস আইয়ুবের নেতৃত্বে বাঘারপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: ধ্রুব নিউজ

দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের বাঘারপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে মিছিলটি বের হয়। উপজেলার নয়টি ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)