ধ্রুব ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াত।
‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমোরো’ শিরোনামে এই কর্মসূচি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলবে বলেও জানিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জামায়াত জানায়, তরুণ নেতৃত্ব, ছাত্র-সমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসু এর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির।