Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে আধুনিক পশুপালনের আহ্বান কোটচাঁদপুরে

রফিক মন্ডল, কোটচাঁদপুর থেকে রফিক মন্ডল, কোটচাঁদপুর থেকে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে আধুনিক পশুপালনের আহ্বান কোটচাঁদপুরে

ছবি: সংগৃহীত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের প্রশিক্ষণ, উন্নত চিকিৎসাসেবা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে ইউএনও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা অনুসরণ করলে খামারিরা যেমন লাভবান হবেন, তেমনি জনস্বাস্থ্যের জন্য নিরাপদ দুধ, মাংস ও ডিমের উৎপাদনও বাড়বে।

তিনি খামারিদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা এবং পশুপাখির রোগবালাই প্রতিরোধ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, খামারি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

প্রসঙ্গত, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)