Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৮:৪১ পিএম
বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ভারতের পাপেট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতার আন্দোলন দমন করা যায়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এ দেশে ভারতের আরও যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাও ভারতকে বুঝতে হবে।

হেফাজতের নেতারা বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। এ বাস্তবতা বদলে গেছে। ভারত ১৭ বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা করেছে বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে হেফাজতের নেতারা বলেন, মোদিবিরোধী আন্দোলনের শহীদেরা ছাড়াও ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তার মৃত্যু এবং শহীদ ওসমান হাদির রক্তের দায়ও ভারতের বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এতে বলা হয়, এসব ঘটনার জন্য ভারতকে একদিন জবাবদিহি করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত নিজেদের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ হলেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচার-প্রচারণা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ঘোষণা দেন হেফাজতের নেতারা।

বিবৃতিতে হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা জীবন বাজি রেখে স্বাধীনতা রক্ষার যে দৃষ্টান্ত দেখিয়েছে, তা বাংলাদেশের জনগণের দৃঢ়তার প্রমাণ। এ লড়াইয়ে সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলো ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলেও তারা বিশ্বাস করেন।

গত মঙ্গলবার ভারতের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেছিলেন, তাঁরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তাঁরা অবশ্যই এর প্রতিশোধ নেবেন, এতে কোনো সন্দেহ নেই।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)