Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ঐক্য সুদৃঢ় করতে কোটচাঁদপুরে শিক্ষক-কর্মচারী সমিতির মতবিনিময়

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:১৫ পিএম
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ঐক্য সুদৃঢ় করতে কোটচাঁদপুরে শিক্ষক-কর্মচারী সমিতির মতবিনিময়

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী (সেলিম ভুঁইয়া) সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নাজমুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কেএমএইচ সরকার কলেজের অধ্যক্ষ ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা শাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির জেলা প্রধান উপদেষ্টা মো. আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক আক্তার জাহান।

সভায় আরও বক্তব্য দেন বলুহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিয়ার রহমান, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং তালসার হাইস্কুলের সহকারী শিক্ষক মো. রমজান আলীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। শিক্ষক-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)