Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা হামলা

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৩:০০ এ এম
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা হামলা

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই এই হামলার চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।

​ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নুসরাত তাবাসসুম লিখেছেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।” হামলাকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও যোগ করেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

​তবে এই আকস্মিক হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)