Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ১০:৫৮ পিএম
গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: ধ্রুব নিউজ

গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ১০ নভেম্বর থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। তারা দিন-রাত টহল, যৌথ টহল ও মোবাইল পেট্রোল পরিচালনা করছেন।

এ ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা দিতে ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)