Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ১১:৪৮ এ এম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৬:২৯ পিএম
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার শানতলায় শাহানারা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী আতিয়ার রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শানতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহানারা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। শুক্রবার ভোরে মাদক সেবন ও পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিয়ার রহমান তার স্ত্রী শাহানারাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গৃহবধূকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আতিয়ার রহমান নিজেই থানায় এসে ধরা নিয়েছেন। স্ত্রীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)