Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শানতলায় গৃহবধূ হত্যা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ১১:৪৮ এ এম
শানতলায় গৃহবধূ হত্যা

ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার শানতলা এলাকায় শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহানারা খাতুন যশোর সদর উপজেলার শানতলা এলাকার আতিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী আতিয়ার রহমানের সাথে তার পারিবারিক কলহ চলে আসছিল। নিহতের স্বজনদের অভিযোগ, আতিয়ার রহমান মাদকাসক্ত ছিলেন। প্রায়শই মাদকাসক্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিত। শুক্রবার ভোরে এই বিরোধের জেরে গৃহবধূ শাহানারা খাতুনকে পিটিয়ে বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)