Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৪:৪৫ পিএম
কোটচাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিদ্যালয়ের সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং রাতের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোটচাঁদপুর কোহিনুর অডিটরিয়ামের মিলনায়তন কক্ষে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিদ্যালয়ের সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।
প্রধান অতিথির বক্তব্যে এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল বলেন, "মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। বিশেষ করে কিশোর বয়সে মাদকের সংস্পর্শ এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়া একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষার্থীদের এসব সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল এবং শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেয় বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নিশাত সারিকা। পবিত্র কোরআন তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার সারা এবং গীতা পাঠ করে তীন সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। অথচ মাদক, কিশোর গ্যাং, অসামাজিক কর্মকাণ্ড ও অনিয়ন্ত্রিত জীবনযাপন অনেক সম্ভাবনাময় শিক্ষার্থীর জীবনকে বিপথে পরিচালিত করছে। এসব ঝুঁকি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, রাতের পড়াশোনার সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও ভালো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুবাস কুমার রায়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)