Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:০৩ পিএম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন।

​বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, হাম শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে।

​স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজার ৪০২ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২৫ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

​চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ২৪ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)