Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৬:১৫ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গ রোগী।

​বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের। বাকি ২ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এছাড়া আক্রান্তদের দিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ; গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

​চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, দেশজুড়ে ডেঙ্গুতে মারা যাওয়া ৪৪৫ জনের মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) প্রাণ হারিয়েছেন ২১২ জন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

​বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোতে মশা নিধনে জোরদার অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)