নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের মণিরামপুরে ডিবি পুলিশ ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, কেশবপুরের কোমলপুর গ্রামের মৃত সোহরাবের ছেলে আলম মোল্লা ও মঙ্গলকোট গ্রামের মধ্যমপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে আবদুল লতিফ।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের সাহাব উদ্দিনের বাড়ির সামনে থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে।