Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ফেনসিডিল মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৫:৫৫ পিএম
যশোরে ফেনসিডিল মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

সাজাপ্রাপ্ত লিটন হাসান ছবি: ধ্রুব নিউজ

যশোরে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।  

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের দক্ষিণ বারপোতা গ্রামের মহসিন মিয়ার ছেলে লিটন হাসান ও একই গ্রামের নওশের মিস্ত্রির ছেলে মনিরুজ্জামান ভুক্কেল। 

মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের মসজিদবাড়ী বিজিবি পোস্টের পাশে একটি কুলবাগানে অবস্থান নেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে ওই এলাকার পাকা সড়কে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় ধাওয়া করে লিটন হাসানকে আটক করা হয়। 

বস্তা ফেলে পালিয়ে যায় মনিরুজ্জামান ভুক্কেল। লিটন হাসানের বস্তা থেকে ১০০ বোতল এবং পালিয়ে যাওয়া মনিরুজ্জামান ভুক্কেলের ফেলে যাওয়া বস্তা থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার হামিদুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। 

এ মামলা তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বিচারক প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০০০ টাকা করে জরিমান অনাদায় আরো ছয় মাস করে কারাদণ্ডার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মনিরুজ্জামান ভুক্কেল পলাতক রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)