Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২ দিন পেছাল এইচএসসির ফল প্রকাশ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৭:০২ পিএম
২ দিন পেছাল এইচএসসির ফল প্রকাশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ দুই দিন পেছানো হয়েছে। পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে আগামী শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের নতুন দিন ধার্য করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

​মঙ্গলবার দুপুরের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

​তিনি গণমাধ্যমকে জানান, “এইচএসসির ফলাফল প্রকাশের জন্য ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কোনো ধরনের প্রশ্ন এড়াতেই বোর্ড কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।”

​এর আগে গত শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।

​উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুন শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কিছু জেলার পরীক্ষা নির্ধারিত সময়ের পরে নেওয়া হয়েছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)