Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০২:২২ এ এম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।

​শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

​এর আগে ফলাফলের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন বেছে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সকল সার্বিক প্রস্তুতি ও দিনক্ষণ বিবেচনা করে অবশেষে ২৯ অক্টোবরকেই ফলাফল প্রকাশের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়।

​উল্লেখ্য, চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষা চলাকালীন বেশ কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। আগামী ২৯ অক্টোবর একযোগে সকল শিক্ষা বোর্ডের ফল বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ও নির্ধারিত প্রক্রিয়ায় একযোগে উন্মুক্ত করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)