Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভিজ্ঞতা ছাড়া ৩০০ লোকবল নেবে আবুল খায়ের গ্রুপ

চাকরি ডেস্ক চাকরি ডেস্ক
প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ১০:১২ এ এম
অভিজ্ঞতা ছাড়া ৩০০ লোকবল নেবে আবুল খায়ের গ্রুপ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর)’ পদে ৩০০ কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম: সেলস রিপ্রেজেনটেটিভ।

পদসংখ্যা: ৩০০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর।

অভিজ্ঞতা: এক বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।

অন্যান্য যোগ্যতা: বিক্রয় পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৯ জুন, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)