নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ৫২টি পদে ১৪৮৫ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ২ জুন ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : সমাজকল্যাণ মন্ত্রণালয়
বিভাগ : সমাজসেবা অধিদপ্তর।
পদসংখ্যা: ১৪৮৫
চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : যে কোনো স্থান।
বয়স : ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩৭ নং পদের জন্য ১১২ টাকা, ৩৮-৫২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন সমাজসেবা অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ : ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
*বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।