Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জেলা ইমাম পরিষদের উদ্যোগে মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৫:০৬ পিএম
যশোরে জেলা ইমাম পরিষদের উদ্যোগে মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে যশোরে “মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা ইমাম পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামি'আতুল উলূমিল ইসলামিয়া (মোহাম্মদপুর, ঢাকা) ও ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস আল্লামা কবীর আহমাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজ মাদকের ভয়াল থাবায় মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে, যা দেশ ও জাতির জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ ডেকে আনছে। যুবসমাজকে রক্ষা করতে এবং সমাজে নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনতে নিজ নিজ অবস্থান থেকে সকলের সোচ্চার হওয়া এবং সম্মিলিতভাবে কাজ করা সময়ের সবচেয়ে বড় দাবি।

উক্ত অনুষ্ঠানে ইমাম, খতীব, বিভিন্ন মাদরাসার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ শতাধিক সচেতন সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাছীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামছুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আছুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকির।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)