Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে নিষিদ্ধ আ’লীগের মিছিলের মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:০৬ পিএম
যশোরে নিষিদ্ধ আ’লীগের মিছিলের মামলায় যুবক গ্রেপ্তার

যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী সাহিদুর রহমান শিশিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর ২০২৬) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃত শিশির শহরের বেজপাড়া তালতলা ছায়াবীথি রোড এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) রকি মণ্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ৩ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন পুলেরহাট এলাকা থেকে সাহিদুর রহমান শিশিরকে গ্রেপ্তার করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন নিউমার্কেট মোড় থেকে পালবাড়ীগামী সড়কের কাজীপাড়া-কাঠালতলা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের পাকা সড়কে ৩৫০ থেকে ৪০০ জনের একটি দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল বের করে। মিছিলে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। উক্ত মিছিলে ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সাহিদুর রহমান শিশিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)