ধ্রুব নিউজ
ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
২০২৪ ও ২০২৫ সালে যশোর জেলা পুলিশে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সন্তান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো মেধা বৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সনদ তাদের হাতে তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, "তোমাদের এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করি, ভবিষ্যতে এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে তোমরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।