Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর শহরে জামায়াতের মশক নিধন অভিযান

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১০:২৯ এ এম
যশোর শহরে জামায়াতের মশক নিধন অভিযান

জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনের নেতৃত্বে শহরে মশক নিধন অভিযান পরিচালিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে যশোরের ঘোপ এলাকায় এক বিশেষ মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ঘোপ ০৩ নং ওয়ার্ডের উদ্যোগে এই সামাজিক সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।

৪ অক্টোবর রোববার সকাল সাড়ে ৬টায় ঘোপ এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেনে ফগিং মেশিনের মাধ্যমে ধোঁয়া দিয়ে মশা নিধনের এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "জনকল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিবেশ পরিষ্কার রাখা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন।"

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোপ ০৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মী-সমর্থকেরা।

মশক নিধন চলাকালে ঘোপ এলাকার প্রধান সড়ক, গলি ও সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে ফগার মেশিন দিয়ে কার্যকর ঔষুধ ছিটানো হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)