Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ চৌগাছায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নীতি-নৈতিকতা ও মূল্যবোধহীন লেখাপড়া মূল্যহীন - ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৬ পিএম
নীতি-নৈতিকতা ও মূল্যবোধহীন লেখাপড়া মূল্যহীন - ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজের মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। ছবি: ধ্রুব নিউজ

‘মেধা, সততা ও দেশপ্রেমে ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজের মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ ক্যাম্পাস সম্পাদক ইউসুফ ইসলাহী এবং যশোর জেলা সভাপতি ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “তোমাদের নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করে আদর্শবান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফল করলেই হবে না; নীতি-নৈতিকতা ও মূল্যবোধকে জীবনের অঙ্গ করে নিতে হবে। পিতা-মাতার অবাধ্য না হয়ে তাঁদের সম্মান করতে হবে এবং তাঁদের পরামর্শ অনুযায়ী চলতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল লক্ষ্য সবসময় মনে রাখা প্রয়োজন। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিক শক্তিকে কাজে লাগানোর জন্য তিনি সংবর্ধিতদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধার সঙ্গে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে পারলেই একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও মাস্টার রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, বাইতুলমাল সম্পাদক ডা. ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য তুহিনুর রহমান এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু নাঈম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক সাংবাদিক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)