Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

যারা শিবির করে তারা মেধাবী ও উত্তম চরিত্রের : মাওলানা আজীজুর রহমান এমপি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৬:৪৭ পিএম
যারা শিবির করে তারা মেধাবী ও উত্তম চরিত্রের : মাওলানা আজীজুর রহমান এমপি

শার্শায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, ‘যারা শিবির করে, তারা মেধাবী, সমাজের ভালো, ভদ্র ও উত্তম চরিত্রের অধিকারী হয়।’

আজ রোববার (২৩ আগস্ট) সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।

সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির একটি কল্যাণকর সংগঠন। উপজেলার সেরা ও মেধাবী শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্রশিবির এমন একটি সংগঠন, যেখানে মেধার বিকাশের পাশাপাশি উত্তম চরিত্র গঠনের সুযোগ তৈরি হয়।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, ‘আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সমাজে ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিতি লাভ করে।’ দেশকে এগিয়ে নিতে মেধা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখার সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখার সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু ইউসুফ আলী।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু ইউসুফ আলী বলেন, শুধু দক্ষতা অর্জন করলেই হবে না, এর সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। দক্ষতা ও নৈতিকতার সমন্বয় না হলে সমাজে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। দেশপ্রেমিক, দক্ষ ও নীতিবান নাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখার সভাপতি ইসমাইল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার আমিরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের মেধার এমন মূল্যায়নে তারা আনন্দিত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে বলেও তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)