Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা খয়রাত হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০১:২৫ পিএম
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা খয়রাত হোসেন গ্রেপ্তার

যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি খয়রাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খয়রাত হোসেনের বিরুদ্ধে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবারে (২৩ আগস্ট) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে খয়রাত হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)