Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ও টাকা হস্তান্তর, সাইবার সেলের অভিযানে গ্রেপ্তার ১৯

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৪:১৬ পিএম
ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ও টাকা হস্তান্তর, সাইবার সেলের অভিযানে গ্রেপ্তার ১৯

ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-এর অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন এবং প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম-সেবা)।

দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে সাইবার ক্রাইম সেল ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার দুটি হত্যা মামলার ৩ আসামি, কোটচাঁদপুর থানার ডাকাতি মামলার ৩ ডাকাত, সদর থানার দস্যুতা মামলার ১০ আসামি ও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার, কালীগঞ্জ থানার দস্যুতা মামলার ১ আসামি এবং দুটি অপহরণ মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া আরও ২ জনকে উদ্ধার করেছে সাইবার সেল।

মোবাইল ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। একটি নিরাপদ ও সুস্থ ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)