Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভারত থেকে চোরাই পথে আসছে শাড়ি, কম্বল, ফুচকা ও চকলেট!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:০৩ পিএম
ভারত থেকে চোরাই পথে আসছে শাড়ি, কম্বল, ফুচকা ও চকলেট!

ছবি: বিজিবি সরবরাকৃত

সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে দেশে আসছে ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা ও চকলেটের মতো বাহারি পণ্য। তবে বিজিবির কড়া নজরদারিতে হাতেনাতে ধরা পড়েছে একটি চালান। যশোর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ উপায়ে আনা এসব পণ্যের মধ্যে রয়েছে ২৯টি ভারতীয় শাড়ি, ১টি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, "সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। চোরাই পথে পণ্য আসা বন্ধ করতে সীমান্তজুড়ে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।"

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)