Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বন্যার্তদের ত্রাণ পাঠাল জেলা ইমাম পরিষদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৯:১০ পিএম
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ১১:১৬ পিএম
বন্যার্তদের ত্রাণ পাঠাল জেলা ইমাম পরিষদ

ছবি: সংগৃহীত

যশোরবাসীর পক্ষ থেকে সংগৃহীত ত্রাণসামগ্রী নিয়ে বন্যাকবলিত বৃহত্তর চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে জেলা ইমাম পরিষদ, যশোরের একটি বিশেষ প্রতিনিধি দল।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বাদ জুমআ বায়তুচ্ছালাম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ১০ সদস্যের এই প্রতিনিধি দলটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। যাত্রার পূর্বে জুমআর নামাজ শেষে বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং সফরের নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইমাম পরিষদের নেতৃবৃন্দ জানান, যশোরবাসীর দেওয়া এই আমানত ও ত্রাণসামগ্রী চট্টগ্রামের প্রকৃত দুর্গত মানুষের হাতে সঠিকভাবে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

সংগঠনের এই মানবিক কাজের সফলতা কামনা করে সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা চেয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

এ ছাড়া দোয়া ও সংহতি জানিয়েছেন পরিষদের উপদেষ্টা মুফতি মুজিবুর রহমান ও মাওলানা রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দিন, মুফতি শামসুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাজী, মাওলানা মাজহারুল ইসলাম এবং মুফতি কামরুল আনোয়ার নাঈমসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

প্রতিনিধি দলটি চট্টগ্রামে পৌঁছে সরাসরি উপদ্রুত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)