বেনাপোল(যশোর
শার্শায় একাধিক কবর জিয়ারত স্বজনদের সান্ত্বনা ছবি: বেনাপোল(যশোর)
শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং মরহুমদের কবর জিয়ারত করতে দিনব্যাপী সফর করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (২৭ জুলাই) তিনি প্রথমে শার্শা উপজেলা যুবদল নেতা হাবিবের মরহুম পিতার কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।
এরপর তিনি শার্শা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহসান হাবীব টুনু এবং শার্শা ইউনিয়ন বিএনপির নেতা মরহুম আব্দুল মজিদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, লিয়াকত হোসেন, বদিউজ্জামান বদি, ইসরাফিল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সফরকালে উপস্থিত নেতারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
)