বেনাপোল(যশোর
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ আড়াই লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ছবি: বেনাপোল(যশোর
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজা, ১১টি শাড়ি, ১ কেজি ফুসকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ২৯৮টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।