Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লাইসেন্স ছাড়া প্যাথিডিন বিক্রি, ফার্মেসি মালিক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৬:১৩ পিএম
লাইসেন্স ছাড়া প্যাথিডিন বিক্রি, ফার্মেসি মালিক আটক

লাইসেন্স ছাড়াই প্যাথিডিন বিক্রি করার অভিযোগে ট্রপিক্যাল মেডিকেলের মালিক শাহজাহানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: ধ্রুব নিউজ

লাইসেন্স ছাড়াই প্যাথিডিন বিক্রি করার অভিযোগে ট্রপিক্যাল মেডিকেলের মালিক শাহজাহানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার যশোর শহরের সদর হাসপাতাল মোড়ের ভৈরব সুপারমার্কেটের ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে প্যাথিডিন উদ্ধার ও মালিককে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন, লাইসেন্স ছাড়াই ট্রপিক্যাল মেডিকেল স্টোর প্যাথিডিন বিক্রি করছে। বিক্রির বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও দোকানটি থেকে গোপনে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছিল।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকানটি থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন ক্রয় করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অধিদপ্তরের একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে গোপনে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্মকর্তারা জানান।

অভিযানের সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে প্রকাশ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)