Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সুজনের কমিটি গঠন, মোস্তাক সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১০:১০ পিএম
যশোরে সুজনের কমিটি গঠন, মোস্তাক সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

অধ্যক্ষ মোস্তাক মোরশেদকে সভাপতি ও অ্যাডভোকেট তাহমিদ আকাশকে সাধারণ সম্পাদক মনোনীত করে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর যশোর জেলা কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর জয়তী সোসাইটি কনফারেন্স রুমে অধ্যক্ষ মোস্তাক মোরশেদের সভাপতিত্বে আয়োজিত সুজনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কার্যক্রমকে গতিশীল করতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সুজনের ৩১ সদস্যবিশিষ্ট এই যশোর জেলা কমিটি গঠন করা হয়।

ঘোষিত নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, সহসভাপতি সাবেক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট নার্গিস নাহার, সহসভাপতি শিক্ষিকা মমতাজ আহসান ও সহসভাপতি ব্যাংক কর্মকর্তা মু. সাইদুর রহমান। এছাড়া যুগ্ম সম্পাদক-১ পদে সহকারী অধ্যাপক মো. আবু শাহীন, যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট সোনিয়া শারমীন, অর্থ সম্পাদক পদে ব্যাংকার মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মো. আক্তারুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক পদে আবু হুরায়রা, প্রচার সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে শিক্ষক সায়ফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ সভায় সুজন সচিবালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সুজনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)