Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সংবাদ সম্মেলন, অপপ্রচার ও হয়রানীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০২:২৭ পিএম
যশোরে সংবাদ সম্মেলন, অপপ্রচার ও হয়রানীর অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার ও চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: ধ্রুক নিউজ

যশোরে এক আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার ও চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। আজ বুধবার  দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের বাসিন্দা ভুক্তভোগী আব্দুল মামুন ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল মামুন জানান, তাদের প্রতিবেশী আইনজীবী অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে অভিযুক্ত মারিয়া মুনতাসারি বিদেশ থেকে দেশে ফিরে গত ২৯ জুন থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং ‘আমরাই যশোর পরিবার’ নামক একটি ফেসবুক গ্রুপে তাদের পরিবারের সদস্যদের নামে আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট, ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অপপ্রচারের বিষয়টি নিয়ে তারা মারিয়া মুনতাসারির পরিবারের সঙ্গে কথা বলতে গেলে উল্টো চরম দুর্ব্যবহারের শিকার হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে চলে যেতে বলে। এ পরিস্থিতির কোনো সুরাহা না হওয়ায় তাদের পরিবার নিরুপায় হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর প্রচারণা অব্যাহত রাখা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এই জিডির সূত্র ধরে বিবাদমান আইনজীবী অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন ক্ষিপ্ত হয়ে উল্টো ভুক্তভোগী আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে একটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এই সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু গণমাধ্যমেও প্রকৃত সত্য গোপন করে একপেশে ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর ফলে এলাকায় তাদের দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং বর্তমানে ভুক্তভোগীরা সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলন থেকে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সাথে মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি, হয়রানি বন্ধ এবং এলাকায় সপরিবারে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্য ভুক্তভোগী কাজী আশরাফুল ইসলাম সুমন, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)