বেনাপোল(যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেনাপোলের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিন হোসেন প্রমুখ।
সভায় সংগঠনের সদস্যরা সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি এবং অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জানানো হয়, সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।