Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে জেলা ফুটবল অধিনায়কের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১২:২৯ পিএম
জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে জেলা ফুটবল অধিনায়কের সংবাদ সম্মেলন

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান। ছবি: ধ্রুব নিউজ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান। আজ বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান জানান, ঝিকরগাছার বাদে নাভারন গ্রামে মাতুল সূত্রে প্রাপ্ত ২৬ শতক জমিতে তারা বসতবাড়ি ও রাইসমিল নির্মাণ করে দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে এই জমি নিয়ে প্রতিবেশী মো: শওকত আলীর সাথে বিরোধ চলায় আদালতে দেওয়ানী ও ১৪৪ ধারায় মামলা বিচারাধীন রয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও গত ৩ জুলাই সকালে মো: শওকত আলী সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জমির একাংশ দখল করে প্রাচীর দেওয়ার চেষ্টা চালান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)