Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসলামী আন্দোলন যশোর জেলা নেতা আনিসুজ্জামান পিকুলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:০৫ পিএম
ইসলামী আন্দোলন যশোর জেলা নেতা আনিসুজ্জামান পিকুলের ইন্তেকাল

আনিসুজ্জামান পিকুল ছবি: ধ্রুব নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহকারী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান পিকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুতে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, মরহুম সহকারী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান পিকুল ইসলামী আন্দোলন, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আজীবন আন্তরিক নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অবদান রেখে গেছেন। দ্বীনের পথে তাঁর এই অনবদ্য অবদান সংশ্লিষ্ট সকলে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্য ও সবরের সঙ্গে ধারণ করার তাওফিক কামনা করেছেন।

মরহুমের জানাজা ও দাফন কার্যাদি তাঁর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)