Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রোগীকে ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় দালাল আটক, পরে মুক্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:০৬ পিএম
রোগীকে ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় দালাল আটক, পরে মুক্ত

যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছবি: সংগৃহীত

যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন ও ভুল তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে এক দালালকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোরের সামনে এ ঘটনা ঘটে। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

আটক ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (২৮)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময় চিকিৎসার জন্য দুইজন গ্রাম্য নারী রোগী অর্থোপেডিক্স বিভাগে আসেন। অভিযোগ রয়েছে, নিজেকে হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে কিংবা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রদান করে ওই দুই নারীকে সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাইরে একটি বেসরকারি প্রতিষ্ঠান ডিএনএ ক্লিনিকে যাওয়ার জন্য প্ররোচিত করছিলেন মেহেদী হাসান। তিনি তাদের হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতাল পুলিশের সদস্যদের সন্দেহ হয়।

পরবর্তীতে হাসপাতাল পুলিশ তাকে অনুসরণ করে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও)-এর কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু দালাল সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের টার্গেট করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে। এতে রোগীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি স্বাস্থ্যসেবার প্রতি তাদের আস্থাও ক্ষুণ্ন হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও তাদের স্বজনদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো অপরিচিত ব্যক্তির কথায় বিভ্রান্ত না হয়ে সরাসরি হাসপাতালের তথ্যকেন্দ্র, চিকিৎসক বা দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। দালালের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)