Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঁশঝাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৭:৫২ পিএম
বাঁশঝাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

যশোর সদর উপজেলার নারাংগালী উত্তরপাড়া গ্রামে একটি বাঁশঝাড় থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হামিদ বিশ্বাস (৬০)।

বুধবার (৮ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত আলী বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস যশোর সদর উপজেলার নারাংগালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজ আদায়ের পর তিনি বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় তিনি বাঁশঝাড়ে গিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় লোকজন বাঁশে তার মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে যশোর কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)