Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় সাবেক বিএনপি নেতা হাবিবুর রহমান হবি ইন্তেকাল

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৬:২২ পিএম
শার্শায় সাবেক  বিএনপি নেতা হাবিবুর রহমান হবি ইন্তেকাল

বিএনপি নেতা হাবিবুর রহমান হবির জানাজা শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের সাবেক বিএনপি নেতা হাবিবুর রহমান হবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, জানাজার নামাজে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বনি, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম ও শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জানাজা শেষে মরহুম হাবিবুর রহমান হবিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)