Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে যশোরে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ১১:৪৬ এ এম
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে যশোরে র‌্যালি

যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ছবি: ধ্রুব নিউজ

"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোরের যৌথ উদ্যোগে আজ সোমবার র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে শিশুশ্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। কেবল আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তনই পারে সমাজ থেকে শিশুশ্রম নির্মূল করতে। প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করে একটি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)