Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ১শ' পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:৩০ পিএম
যশোরে ১শ' পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, মাইক্রোবাস জব্দ

যশোরে ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরে ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। রোববার আটক দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো যশোর সদরের কচুয়া খানপাড়া এলাকার মৃত বাবুল খানের ছেলে কামরুলজামান খান এবং কেশবপুরের মধ্যকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাসেল খান।

ডিবি সূত্র জানায়, ২৭ জুন রাতে ডিবির এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে একটি দল যশোর সদরের রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানের সময় একটি ফাঁকা জমির সামনে থাকা পুরাতন টয়োটা হাইএস মাইক্রোবাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে মাইক্রোবাসের ভেতর থেকে ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় মাইক্রোবাসে থাকা রাসেল খান ও কামরুলজামান খানকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)